1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

চরভদ্রাসনে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

চরভদ্রাসন প্রতিনিধিঃ
”প্রাণিসম্পদে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ“এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা দেশের ন্যায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পাইলট হাই স্কুল মাঠে বৃহস্পতিবার দুপুরে প্রানি সম্পদ প্রদর্শনী মেলা – ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রানী সম্পদ দপ্তর ও ডেইরী উন্নয়ন প্রকল্পর উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।

এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহনাজ পারভীন বীথি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রেফায়েত উল হাসান ও উপজেলা কৃষি অফিসার মোঃ তোফাজ্জেল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ রবিউল ইসলাম।

মেলায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা স্বাগত বক্তব্য দেওয়ার পর অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার, গরু খামারি নজরুল ইসলাম ও রাজিব শিকদার প্রমূখ। জানা যায়, এ বছর প্রাণী সম্পদ মেলায় মোট ৫০টি স্টল বসানো হয়। এসব ষ্টলের মধ্যে গাভী, ষাড় ছাগল, ঘোড়া, হাস মুরগী, কবুতর বিড়াল, খরগোশ ও বিভিন্ন প্রকার ভেটেনারী ওষুধ প্রদর্শন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page