1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু

ডায়রিয়ায় ৪ বছরের শিশুর মৃত্যু, শোকে পাগলপ্রায় বাবা-মা

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২৮৪ বার পড়া হয়েছে

ডায়রিয়ায় ৪ বছরের শিশুর মৃত্যু, শোকে পাগলপ্রায় বাবা-মা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে তাথৈ বিশ্বাস (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তাথৈ আলফাডাঙ্গা পৌর সদরের কালিবাবু রোড এলাকার বাসিন্দা হোমিওপ্যাথিক চিকিৎসক চঞ্চল বিশ্বাস ও মিতু মল্লিক দম্পতির একমাত্র কন্যা। সে আলফাডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রি-প্রাক শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার হঠাৎ ডায়রিয়ায় আক্রান্ত হয় তাথৈ। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে তার মৃত্যু হয়।
একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা-মা। তাদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। স্বজন ও প্রতিবেশীরাও গভীর শোক প্রকাশ করেছেন।
স্থানীয়দের ভাষ্য, তাথৈ ছিল সবার প্রিয়। গত পহেলা বৈশাখের অনুষ্ঠানে নানা সাজে সেজে র‌্যালিতে অংশ নিয়েছিল সে। তার সেই হাসিখুশি মুখ এখন শুধু স্মৃতি হয়ে রয়ে গেছে।
আলফাডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জানান, তাথৈ তাদের বিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে বিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। তারা বলেন, “এত ছোট একটি শিশুর এভাবে চলে যাওয়া মেনে নেওয়া কঠিন।”
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page