1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর

আজিজুর রহমান দুলাল :“জলাতঙ্ক: মৃত্যু আর নয়, সবার সাথে সমন্বয়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক প্রতিরোধী অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে ২০২৬) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আলফাডাঙ্গার কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিফাত নূর মৌসুমী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মোঃ নিয়াজ মুস্তাফি চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ হলেও সময়মতো টিকা গ্রহণ ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ রোগ প্রতিরোধ সম্ভব। এজন্য সরকারি প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সাধারণ জনগণের সমন্বিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় উপস্থিত ছিলেন ডা. শফিকুল ইসলাম সুমন, ডা. আবিদ, ডা. সুমন সেন, ডা. প্রমিত সাহা, ডা. আনিস ও ডা. বাকির। এছাড়াও অনুষ্ঠানে নার্সিং সুপারভাইজার, হেলথ ইন্সপেক্টর, নার্সিং ইনচার্জ এবং মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্ক প্রতিরোধী অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর করা হয়। সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পাবে এবং আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page