1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন

  • বর্তমান সময়: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : আমেরিকার সঙ্গে জাতীয় স্বার্থবিরোধী ও দাসত্বমূলক বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টার দিকে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের ফরিদপুর জেলা শাখার সম্পাদক আব্দুল কাদের আজাদ।

মানববন্ধনে সংগঠনটির কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য প্রফেসর আব্দুস সাত্তার ও শামীম ইমাম, ফরিদপুর জেলা কমিটির সদস্য নজরুল ইসলাম, রাজবাড়ী জেলা কমিটির সদস্য আব্দুল কাদের শেখ সহ জেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বক্তারা অবিলম্বে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, চাঁদাবাজি বন্ধ এবং খুন, ধর্ষণ, লুটপাট ও দুর্নীতি প্রতিরোধের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে তেল-গ্যাস, জিনিসপত্রের দাম কমানো ও সার সংকটের সমাধান করার দাবি জানান। , মার্কিনের সাথে দাসত্ব মূলক বাণিজ্য চুক্তি ও বন্দর ইজারা বাতিল ও চিকিৎসাসহ জনজীবনের বিভিন্ন নিত্যদিনের সমস্যা ও দুর্ভোগ নিরসনের আহ্বান জানান তারা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাধারণ মানুষের এসব মৌলিক সমস্যা ও দাবির দ্রুত সমাধান করা না হলে আগামীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page