1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা

ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত
ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত

ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : বৈজ্ঞানিক চিন্তা, যুক্তিবাদী মন, সৃজনশীলতা, সাম্যবোধ- এই ভাবাদর্শকে ধারণ করে অনুষ্ঠিত হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ও পরীক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬ এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৫ আগস্ট বিকাল ৪ টায়, বিজ্ঞান আন্দোলন মঞ্চ ও চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফরিদপুর জেলা শাখার আয়োজনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ও পরীক্ষার্থীদের সংবর্ধনা জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে এক প্রাণবন্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশের বিশিষ্ট রাজনৈতিক কর্মী ‘বাসদ’ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, আলোচনা করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের উপদেষ্টা ভাংগা সরকারি কে. এম কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী, চারণের নবগঠিত কমিটির সহ-সভাপতি মো: এমদাদুল হক রনি, বিজ্ঞান আন্দোলন মঞ্চের সদস্য কৌশিক অধিকারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা আহ্বায়ক সজল বাড়ৈ এবং পরিচালনা করেন চারণের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক অনুপম নন্দী।আরও উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা সংগঠক মিফতি ইসলাম, বিনয় মজুমদার, নূর মোহাম্মদ সবুজ, বিজ্ঞান আন্দোলন মঞ্চের সদস্য লিপ্ত সরকার, চারণের সদস্য সৌরভ বিশ্বাস প্রমূখ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারণের উপদেষ্টা সৈয়দ আলী মোল্লা, মহিলা ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি মাহমুদা হোসেন, অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, আব্দুল কাইউম শেখ, প্রভাষক স্মৃতি রানী প্রমুখ।
আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও স্যুভেনির তুলে দেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ। সবশেষে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা হয় ও কমিটি পরিচিতি করিয়ে দেন সংগঠনের উপদেষ্টা ও বাসদ ফরিদপুর অঞ্চল কমিটির আহ্বায়ক মোসায়েদ হোসেন ঢালী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page