1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে
গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ
গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ

গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (এমপি) বলেছেন, গত ১৭ বছর সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি খাতে, বিদ্যুৎ খাতে ও গ্যাসের খাতে। এসব খাতে হাজার হাজার কোটি টাকা দূর্নীতি করে তারা পাচার করেছে। এখন তারা বিদেশে বসে এসব ভোগ করছে, আর বাংলাদেশের জনগণ জ্বালানি ও বিদ্যুতের কষ্ট করছে। আজ আমরা যে জ্বালানি কষ্ট করছি এটা সৈরাচার আওয়ামীলীগের কারনে। বিগত অন্তর্বর্তী সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে কোন উন্নয়ন করতে পারে নাই। আমরা চেষ্টা করছি অর্থনীতির চাকা সচল রাখতে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে শামা ওবায়েদের নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথায় সদর বাজারের বাইপাস সড়কে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভা শেষে কেক কেটে, বেলুন উড়িয়ে ও শান্তির প্রতিক পায়রা অবমুক্ত করে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাছের চারা রোপণ করেন তিনি।

শামা ওবায়েদ আরও বলেন, প্রতিষ্ঠা কালিন সময় থেকে বিগত ৪৮ বছর বিএনপি দেশের জন্য কাজ করেছে চলেছে। যখনই দেশের মানুষ বিপদে পড়েছে, দেশ সমস্যায় পড়েছে বিএনপি সবার আগে এগিয়ে গিয়েছে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এখন যারা নতুন বাংলাদেশের কথা বলেন, নতুন ভবিষ্যতের কথা বলেন, মনে রাখতে হবে, বাংলাদেশের যত উন্নয়ন, যত উৎপাদন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছুই বিএনপির হাত ধরে হয়েছে। বর্তমানে হচ্ছে এবং ভবিষ্যতেও হবে।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মুদাচ্ছের আলী ইছা, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, বিএনপি নেতা আছাদ মাতুব্বর, খন্দকার খায়রুল বাসার আজাদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন প্রমূখ। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page