1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর

সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ

  • বর্তমান সময়: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ২৫৯ বার পড়া হয়েছে

সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বিশ্ব পরিবেশ দিবস- ২০২৬ উপলক্ষে ফরিদপুরের সালথায় নবজাতক পরিবারের মাঝে গাছের চারা বিতরণ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। ‘সুজন’ সালথা উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৬ জুন) দিন ব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এই গাছের চারা বিতরণ করা হয়। এসময় কয়েকটি পরিবার কে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

সুজন সালথা উপজেলা শাখার অর্থায়নে ১-৪৫ দিন বয়সের নবজাতক পরিবারের মাঝে ৪ টি করে গাছের চারা উপহার হিসেবে প্রদান করা হয়। এসময় প্রতিটি পরিবারের মাঝে দুটি বনজ গাছ, ১টি ফলজ গাছ ও একটি ঔষধি গাছ বিতরণ করা হয়। বিশ্ব পরিবেশ দিবসে প্রায় অর্ধশত পরিবারের মাঝে এই গাছের চারা বিতরণ করা হবে। প্রথম দিনে ২০ টি পরিবারের মাঝে এই গাছের চারা বিতরণ করা হয়।

নবজাতক পরিবারের মাঝে গাছের চারা তুলে দেন সুজন সালথা উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান। তিনি বলেন, এটা কোন দান নয়, আমরা উপহার হিসেবে সদ্য জন্ম নেওয়া শিশুর পরিবার কে এই গাছের চারা উপহার দিচ্ছি। সালথা উপজেলার সর্বত্র জন্ম নেওয়া প্রতিটি শিশুর পরিবার কে আমরা গাছের চারা উপহার দিতে চাই। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আপনারা বেশি বেশি গাছ লাগান, পরিবেশ বাচান।

গাছের চারা বিতরণ কালে আরও উপস্থিত ছিলেন, সুজন সালথা উপজেলা শাখার সহ-সভাপতি মো. মফিকুল ইসলাম, সৈয়দ আব্দুল বাপ্পী, মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাহিদ গাজী, প্রচার সম্পাদক শাহিন হাওলাদার, কোষাধ্যক্ষ মো. নুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ফারহান রাসেল, ইকবাল হোসেন প্রমূখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page