1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী

  • বর্তমান সময়: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

পরিবেশবান্ধব পাট ও পাট জাতীয় ফসলের উচ্চতর গবেষণা এবং দেশে পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতা অর্জনে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী জনাব মোহাম্মদ আমিন উর রশিদ।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৫টায় ফরিদপুর জেলায় একদিনের সরকারি সফরের অংশ হিসেবে অবস্থিত ‘পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র’ সরেজমিনে পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে মন্ত্রী কেন্দ্রের কর্মকর্তা ও গবেষকদের সাথে মতবিনিময় করেন এবং সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন। পরে তিনি কেন্দ্রটির পরীক্ষামূলক গবেষণার মাঠ ঘুরে দেখেন। এ সময় মাঠে তৈরি হওয়া জলাবদ্ধতা দ্রুত দূরীকরণে কার্যকর আশু পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি।

গবেষণা কার্যক্রমের বর্তমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে কৃষিমন্ত্রী বলেন, পাট খাতের সার্বিক উন্নয়ন ও গবেষণার গতি আরও বেগবান করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) মহাপরিচালক কৃষিবিদ ড. নার্গীস আক্তার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ আব্দুর রহিম এবং বিজেআরআই-এর পরিচালক (প্রশাসন ও অর্থ) কৃষিবিদ ড. মোঃ ইয়ারউদ্দিন সরকার।

এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের অতিরিক্ত পরিচালক জনাব মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, কেন্দ্র প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (চলতি দায়িত্ব) ড. মোঃ রিশাদ আব্দুল্লাহ, বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ উমর আলীসহ কেন্দ্রের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page