1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত

  • বর্তমান সময়: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে
ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত
ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত

ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপর) প্রতিনিধি: ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মাওলানা ফয়জুর রহমান এর ১০ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মাওলানা ফয়জুর রহমানের নিজ বাড়ি ফরিদপুরের সালথার সদরে সোমবার (১০ আগষ্ট) দিনব্যাপী তার মৃত্যু বার্ষিকী পালিত হয়। তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে কোরআন খতব, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মাওলানা ফয়জুর হমান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠনক হিসাবে দায়িত্ব পালন করেছেন। ফরিদপুর জেলা জর্জ কোটের জুরি হিসাবে বিচার কাজে অংশগ্রহণ করেছেন। তৎকালীন সময়ে তিনি ঢাকা আলিয়া মাদ্রাসা থেকে কামিল পাশ এবং পরবর্তিতে বাংলায় এম এ পাশ করেন। অবিভক্ত নগরকান্দা উপজেলার মাধ্যমিক শিক্ষক সিমিতির সভাপতি ছিলেন। অবিভক্ত ভাওয়াল (ভাওয়াল-মাঝারদিয়া) ইউনিয়ন এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি ফরিদপুর জেলা ঈমাম সমিতির সভাপতি ছিলেন, এছাড়াও তিনি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ঈমাম নির্বাচিত হন। উপজেলার গর্ব মহান এই ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা তিনি ২০১৬ সালের ১০ আগস্ট মৃত্যু বরণ করেন।

মওলানা ফয়জুর রহমান ফরিদপুর ডায়াবেটিস সমিতি, ফরিদপুর সন্ধানী ডোনার ক্লাব, ফরিদপুর সাহিত্য পরিষদ, জাতীয় অন্ধকল্যাণ সমিতি (ফরিদপুর) আজীবন সদস্য ছিলেন। তার প্রচেষ্টায় সালথা পোস্ট অফিস, সিংহপ্রতাপ বরকতিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। তিনি সালথা উপজেলার প্রতিষ্ঠিত একাধিক মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সর্বশেষ সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষক জীবনের ইতি টেনে অবসর গ্রহন করেন। পাশাপাশি তিনি সালথা উপজেলার নিকাহ্ রেজিস্ট্রার হিসাবেও কর্মরত ছিলেন।

উপজেলার একমাত্র ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মাওলানা ফয়জুর রহমানের ১০ মৃত্যু বার্ষিকী ও দোয়া মাহফিলে পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page