1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

  • বর্তমান সময়: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে
বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ
বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম (রিংকু) বলেছেন, আমরা অনেক আন্দোলনের পরে ১৮ বছর পর গনতন্ত্র পেয়েছি। এই গনতন্ত্রের ধারাকে অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের মাটিতে সৈরাচার আর ফেরত আসতে দেওয়া যাবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না ইনশাআল্লাহ।

শনিবার (১৪ আগষ্ট) বিকেলে শামা ওবায়েদের নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথায় সদর বাজার সংলগ্ন ব্রীজের ভিত্তি প্রস্তর স্থাপন শেষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি বিশ্ব ব্যাংকের বাস্তবায়নে উপজেলার মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “প্রাইমারি স্কুল কাম ফ্লাড শেল্টার” এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও “সালথা উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ” এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, এই সালথা উপজেলা স্থাপিত করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজ জিয়া পরিবারের জন্য আমরা গর্ব করে বলতে পারি এটা সালথা উপজেলা। আমাদের দূর্ভাগ্য যে বিনা ভোটের একটি সৈরাচারী সরকার গত ১৭ বছর এখানে ছিলো। এখানে কোন ধর্মের মানুষ, কোন দলের মানুষ ভালো থাকতে পারে নাই। এখন আমাদের সময় এসেছে উন্নয়ন করার। আপনারা সকলেই উন্নয়নের জন্য কাজ করবেন এবং কোন দাঙ্গা হাঙ্গামায় জড়াবেন না।

ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খালেদ সাইফুল্লাহ সরদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, বিএনপি নেতা আছাদ মাতুব্বর, খন্দকার খায়রুল বাসার আজাদ প্রমূখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page