1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:০০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা

  • বর্তমান সময়: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৩১৪ বার পড়া হয়েছে

নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা

সংস্কৃতি প্রতিবেদক :৷ সমকালীন বাংলা সাহিত্যের জীবন্ত কিংবদন্তি কবি নির্মলেন্দু গুণ-এর সঙ্গে একই কাব্য সংকলনে স্থান পেয়েছেন ফরিদপুরের তরুণ কবি ও নাট্যকর্মী আব্দুল আলিম মৃধা। সম্প্রতি প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ ‘নবকণ্ঠের কবিতা’ ইতোমধ্যেই সাহিত্যপ্রেমীদের মধ্যে আগ্রহের সৃষ্টি করেছে।
দেশের নির্বাচিত কয়েকজন কবির কবিতা নিয়ে প্রকাশিত এই সংকলনে আব্দুল আলিম মৃধার কবিতা স্থান পাওয়াকে ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনের জন্য গৌরবজনক অর্জন হিসেবে দেখছেন স্থানীয় সাহিত্যবোদ্ধারা। বইটি প্রকাশের পর থেকেই পাঠকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন তিনি। অনেকেই ইতোমধ্যে বইটি সংগ্রহ করেছেন।
দীর্ঘদিন ধরে ফরিদপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন শহীদ সুফি নাট্যচক্র-এর সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন আব্দুল আলিম মৃধা। তার লেখায় উঠে আসে মাটি ও মানুষের গল্প, সামাজিক বাস্তবতা, নিঃসঙ্গতা এবং সময়ের নানা অনুষঙ্গ। তার উল্লেখযোগ্য সৃষ্টির মধ্যে রয়েছে “আমার বুকে ফরিদপুর”, “অন্ধের না দেখা পৃথিবী”, “ঘটি গরম মাইকেলজ্যাকসন” এবং “কবি কখনো ফুরায় না”।
নিজের অনুভূতি জানাতে গিয়ে কবি আব্দুল আলিম মৃধা বলেন, “নির্মলেন্দু গুণের মতো একজন প্রথিতযশা কবির সঙ্গে একই মলাটে নিজের লেখা প্রকাশ পাওয়া আমার জন্য অনেক বড় প্রাপ্তি। পাঠকদের ভালোবাসা ও উৎসাহ আমাকে আরও ভালো কিছু লেখার অনুপ্রেরণা দিচ্ছে।”
সাহিত্যপ্রেমীদের মতে, নতুন প্রজন্মের কবিদের জন্য এ ধরনের যৌথ সংকলন সৃষ্টিশীলতার নতুন দ্বার খুলে দেয়। আর সেই পথচলায় ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধার এই অর্জন নিঃসন্দেহে অনুপ্রেরণার নাম হয়ে থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page