1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী

  • বর্তমান সময়: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী

উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী

ফরিদপুর প্রতিনিধি: উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ফরিদপুর ডিবেট ফোরাম (এফডিএফ) আয়োজিত ‘চতুর্দশ জাতীয় বিতর্ক উৎসব ২০২৬’-এর দ্বিতীয় দিনের আয়োজন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিতার্কিক, শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

উৎসবের দ্বিতীয় দিনে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৩২টি স্কুল ও কলেজ এবং ৩২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্বকারী ১৬টি ওপেন এপি বিতর্ক দল। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকদের মিলনমেলায় পরিণত হয় এবারের উৎসব প্রাঙ্গণ। যুক্তি, জ্ঞান, চিন্তা ও মননশীলতার চর্চায় মুখরিত ছিল পুরো আয়োজন।

আগামীকাল (৩১ অক্টোবর) বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী পর্ব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুরের জেলা প্রশাসকসহ জেলার বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এতে ফাইনাল বিতর্কের পাশাপাশি পুরস্কার বিতরণী ও অন্যান্য আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এবারের উৎসবের পর্দা নামবে।

দুই দশক আগে ফরিদপুরের মাটিতে যাত্রা শুরু করা ফরিদপুর ডিবেট ফোরাম দীর্ঘ সময় ধরে বিতর্ক ও সাংস্কৃতিক চর্চার প্রসারে কাজ করে যাচ্ছে। নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতা পেরিয়ে সংগঠনটি স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে বিতর্কচর্চার একটি পরিচিত পরিসর তৈরি করেছে। এই দীর্ঘ পথচলায় যুক্ত হয়েছেন বিভিন্ন প্রজন্মের বিতার্কিক, সংগঠক, বিচারক ও শুভানুধ্যায়ী। চতুর্দশ জাতীয় বিতর্ক উৎসব সেই সম্মিলিত প্রচেষ্টা, অর্জন ও স্বপ্নেরই একটি উদ্‌যাপন।

এবারের উৎসব পল্লিকবি জসীমউদ্‌দীনের প্রতি উৎসর্গ করার মধ্য দিয়ে ফরিদপুরের সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ আরও দৃঢ় করার প্রত্যাশা করছে আয়োজক সংগঠন। পল্লিকবির সাহিত্যকর্মে গ্রামীণ জনপদ, সাধারণ মানুষের জীবন ও মানবিক অনুভূতির যে গভীর প্রকাশ ঘটেছে, তা এই জনপদের সাংস্কৃতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উৎসবটি স্থানীয় শেকড় ও জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করতে চায়।

আয়োজকরা জানান, এই উৎসব কেবল একটি প্রতিযোগিতামূলক আয়োজন নয়; বরং এটি দেশের বিভিন্ন প্রান্তের তরুণদের মিলনমেলা, যেখানে যুক্তি, চিন্তা, সৃজনশীলতা ও বন্ধুত্বের বিনিময় ঘটবে। দুই দশকের অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে আগামী প্রজন্মের জন্য আরও সমৃদ্ধ বিতর্কচর্চার পরিবেশ তৈরির প্রত্যয় নিয়েই এবারের আয়োজন করা হয়েছে।

সমাপনী আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য আয়োজন।

উল্লেখ্য, ২৯ থেকে ৩১ অক্টোবর তিন দিনব্যাপী কবি জসীম উদ্দীন হলে অনুষ্ঠিত হচ্ছে এফডিএফ চতুর্দশ জাতীয় বিতর্ক উৎসব ২০২৬। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা, প্রদর্শনী বিতর্ক, প্রকাশনা উৎসব ও সাংস্কৃতিক আয়োজনের সমন্বয়ে সাজানো হয়েছে এবারের উৎসব।

যুক্তিবাদী, মননশীল ও নেতৃত্বগুণসম্পন্ন নতুন প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে ২০০৬ সাল থেকে কাজ করে যাচ্ছে ফরিদপুর ডিবেট ফোরাম (এফডিএফ)।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page