1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :

ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা

  • বর্তমান সময়: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা

ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিনিধি: স্বপ্নগড়ি ফাউন্ডেশন ও দেবীনগর হিউম্যানিটি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ফরিদপুরের নগরকান্দা উপজেলার দেবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার (৫ আগস্ট) দিনব্যাপী একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ ক্যাম্পে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

ক্যাম্পে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, ইসকেমিক হার্ট ডিজিজ, থ্যালাসেমিয়া, থাইরয়েডজনিত বিভিন্ন রোগ এবং হেপাটাইটিস বি ভাইরাস প্রতিরোধ বিষয়ে চিকিৎসা পরামর্শ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি ইসিজি, ব্লাড সুগার, ব্লাড গ্রুপিং, চক্ষু রোগীদের দৃষ্টিশক্তি পরীক্ষা, বিনামূল্যে চশমা বিতরণ এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

চিকিৎসাসেবা প্রদান করেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. মিজানুর রহমান (আরপি-মেডিসিন), অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. শরিফ উল্লাহ মাহমুদ, ডা. এইচ. এম. ইমরান হোসেন, ডা. মো. নাসের উদ্দিন, ডা. শাহেনুর আক্তার শ্রাবনী, ডা. নোমান ও ডা. আলিফ। এছাড়াও ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং সন্ধানী ফরিদপুর মেডিকেল কলেজ শাখার প্রতিনিধি সুদীপ্ত দাস ও শায়োক সিনহা সহ স্থানীয় স্বেচ্ছাসেবকরা সার্বিক সহযোগিতা করেন।

ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা আরাফাত হোসেন (৩২) বলেন, “এখানে না আসলে জানতেই পারতাম না যে আমার ডায়াবেটিসের মাত্রা এত বেশি। বিনামূল্যে পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ পেয়ে আমি খুবই উপকৃত হয়েছি। ভবিষ্যতে ডায়াবেটিস কিভাবে নিয়ন্ত্রণ রাখা যায় সে বিষয়েও এই ক্যাম্প থেকে জানতে পেরেছি”
আরেক রোগী মর্জিনা খাতুন (৪৫) বলেন, “অনেক দিন ধরে শরীরটা ভালো লাগছিল না। কিন্তু টাকার অভাবে ডাক্তার দেখাতে পারিনি। এখানে এসে বিনামূল্যে ডাক্তার দেখিয়েছি, প্রয়োজনীয় পরীক্ষা করেছি এবং ওষুধও পেয়েছি। ডাক্তাররা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন কীভাবে নিয়ম মেনে চলতে হবে। ”

দেবীনগর হিউম্যানিটি ফাউন্ডেশনের আয়োজক নেদারল্যান্ড প্রবাসী এফ. এম. কামাল হোসেন বলেন, “আমাদের গ্রামের অনেক অসচ্ছল মানুষ আছেন, যারা জানেনই না তারা কী রোগে আক্রান্ত। অনেকেই অর্থাভাবে কিংবা ভয়ের কারণে চিকিৎসকের কাছে যান না। তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগে সহযোগিতা করছি। মানুষের জন্য কিছু করতে পারা সত্যিই সৌভাগ্যের বিষয়।”

স্বপ্নগড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. মো. মিজানুর রহমান বলেন, “২০১৯ সাল থেকে আমাদের ফাউন্ডেশন প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি, স্ট্রোক ও হৃদরোগ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। পাশাপাশি থ্যালাসেমিয়া রোগীদের ওষুধ সহায়তা, রক্তদাতার সঙ্গে সংযোগ স্থাপন এবং হেপাটাইটিস বি ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা ও ভ্যাকসিনেশন কার্যক্রমও নিয়মিত পরিচালনা করা হচ্ছে।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page