1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩১০ বার পড়া হয়েছে
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু

সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় পৃথক দুটি স্থানে সাপের কামড়ে এক গৃহবধূ ও এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল ও সোনাতন্দী গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে। সাপের কামড়ে নিহত গৃহবধূ সরস্বতী মণ্ডল (৪২) পিসনাইল গ্রামের প্রেমানন্দ মণ্ডলের স্ত্রী ও দুই সন্তানের জননী এবং শিশু সাকিবা আক্তার (৩) একই ইউনিয়নের সোনাতন্দী গ্রামের সাইদুল মোল্লার মেয়ে।

নিহত গৃহবধূর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সরস্বতী মণ্ডল মঙ্গলবার খুব সকালে বাড়ির পাশে প্রাকৃতির ডাকে সাড়া দিয়ে ফেরার সময় অসাবধানতাবশত একটি ইঁদুরের গর্তে পা দেন। এ সময় গর্তে থাকা একটি সাপ তাকে ছোবল মারে। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

নিহত শিশু সাকিবার স্বজন ও স্থানীয়রা জানায়, বাড়ির আঙিনায় খেলছিলো ছোট্ট শিশু সাকিবা। খেলার সময় ইঁদুরের গর্তে হাত দিলে ভেতরে থাকা একটি সাপ তাকে ছোবল দেয়। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও কিছুক্ষণ পর শিশুটির শরীরে বিষক্রিয়ার লক্ষণ দেখা দেয়। এরপর তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নেওয়া হলে তিনি পরীক্ষা করে সাপে দংশনের কোনো আলামত নেই বলে জানান। কিন্তু দ্রুত শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে পার্শ্ববর্তী মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষনা করেন।

গৃহবধূ ও শিশু মৃত্যুর বিষটি নিশ্চিত করে বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন বলেন, বর্ষার পানি বৃদ্ধি পাওয়ায় সাপের উপদ্রব কিছুটা বৃদ্ধি পেয়েছে। সকলেই সাবধানে চলাচল করবেন। সাপের কামড় বা যেকোন শারিরীক সমস্যায় দ্রুত হাসপাতালে নিয়ে যান। এসময় তিনি সাপের কামড়ে নিহত পরিবার দুটিকে সমবেদনা জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page