1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু

আলফাডাঙ্গায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে

আলফাডাঙ্গায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

আজিজুর রহমান দুলাল: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নিয়াজ মুস্তাফি চৌধুরীর নেতৃত্বে এ উপলক্ষে নানা কর্মসূচি আয়োজন করা হয়।
এ বছর ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত হচ্ছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে সপ্তাহব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি, আলোচনা সভা ও র‍্যালির মাধ্যমে জনস্বাস্থ্যে পুষ্টির গুরুত্ব তুলে ধরা হচ্ছে।
আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মোঃ নিয়াজ মুস্তাফি চৌধুরী খাদ্যের সুষম বণ্টনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সবার জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সভায় আবাসিক চিকিৎসক ডা. আবিদ পুষ্টিকর খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তোলার ওপর জোর দেন। তিনি বলেন, সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে সুস্থ জীবনযাপন সম্ভব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সরোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা ঝুমুর, মহিলা বিষয়ক কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে পুষ্টিগুণসমৃদ্ধ খাবার গ্রহণে উদ্বুদ্ধকরণ, শাকসবজি ও ফলমূল খাওয়ার অভ্যাস বৃদ্ধি, মাতৃদুগ্ধপান ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা এবং প্রবীণদের পুষ্টি বিষয়ে পরামর্শ প্রদান।
আয়োজকদের মতে, এ কর্মসূচির মাধ্যমে দেশের মানুষের পুষ্টিহীনতা দূর করা এবং পুষ্টিকর ও নিরাপদ খাদ্য গ্রহণে জনসচেতনতা বৃদ্ধি পাবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page