1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

মানব পাচার প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

মানব পাচার প্রতিরোধে সমন্বয় সভা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি:

মানব পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর সমন্বয় জোরদারে ফরিদপুরে দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস)-এর ফরিদপুর কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
এসডিএস-এর ‘অশ্বাস’ প্রকল্পের আওতায় সুইজারল্যান্ডভিত্তিক একটি সংস্থা ও উইনরক ইন্টারন্যাশনালের সহায়তায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে মানব পাচার প্রতিরোধ কমিটি (CTC), CTIP কর্মী, ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) সদস্য এবং স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।
সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা ও তথ্য তুলে ধরেন প্রোগ্রাম অফিসার মুকুল আলী। তিনি মানব পাচার প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি, তথ্য আদান-প্রদান এবং সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন এসডিএস-এর কমিউনিটি ফ্যাসিলিটেটর সামিয়া রহমান, শাপলা মহিলা সংস্থার প্রোগ্রাম অফিসার ওমল কান্তি ভট্টাচার্যসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য, ইউপি স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং গণমাধ্যমকর্মীরা।
সভাটি সঞ্চালনা করেন এসডিএস-এর ডেপুটি ম্যানেজার মনিরুজ্জামান।
আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা মানব পাচার প্রতিরোধে করণীয় বিষয়ে নানা মতামত ও পরামর্শ তুলে ধরেন এবং সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page