1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

  • বর্তমান সময়: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

আলফাডাঙ্গায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

আজিজুর রহমান দুলাল :
ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আলফাডাঙ্গা প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নিয়াজ মুস্তাফি চৌধুরী।
বক্তারা বলেন, দেশে হঠাৎ হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সরকার জরুরি ভিত্তিতে এই টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে। World Health Organization, UNICEF এবং Gavi-এর সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন সিটি কর্পোরেশন এলাকার বাইরে আগামী ১০ মে পর্যন্ত এবং সিটি কর্পোরেশন এলাকায় ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকা প্রদান করা হবে।
এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী (৬–৫৯ মাস) সকল শিশুকে একটি করে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। পূর্বে টিকা নেওয়া থাকলেও অতিরিক্ত একটি ডোজ নেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। অসুস্থ বা জ্বর আক্রান্ত শিশুকে সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।
দেশব্যাপী এ কর্মসূচির আওতায় প্রায় ১ কোটি ৭৮ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page