1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

চরভদ্রাসনে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • বর্তমান সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

চরভদ্রাসনে ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের চরশালেপুর (মুন্সীর চর) এলাকায় কথিত ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে “চরভদ্রাসন ফরিদপুর” ব্যানারে হরিরামপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চরশালেপুর (মুন্সীর চর) এলাকার কবির খান, আজিজ খান, ইব্রাহিম খানসহ তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি ও জমি দখলের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ভুক্তভোগীদের দাবি, প্রায় ১৭ বছর ধরে তারা প্রভাব খাটিয়ে অসহায় মানুষের জমি জবরদখল, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছে।
বক্তারা আরও জানান, এসব কর্মকাণ্ডের ফলে শত শত নিরীহ মানুষের প্রায় এক হাজার একর জমি দখল হয়েছে। ফলে এলাকায় সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। প্রতিবাদ করলে ভুক্তভোগীদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এতে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলে দাবি করা হয়।
এছাড়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছেও একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে অভিযোগ করেন বক্তারা। অভিযুক্তদের মধ্যে একজন পূর্বে একটি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনেও অংশ নিয়েছিলেন বলেও উল্লেখ করা হয়।
এ অবস্থায় এলাকাবাসী দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে ফরিদপুর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শেখ ফরহাদ, শামসু মোল্লা, তারা মিয়া মাল, নার্গিস বেগম, মোসলেম মোল্লা ও মোনায়েম খানসহ

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page