1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

১০ মে পর্যন্ত ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি

  • বর্তমান সময়: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

১০ মে পর্যন্ত ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর জেলায় ২০ এপ্রিল থেকে শুরু হওয়া হাম-রুবেলা টিকাদান কর্মসূচি চলবে আগামী ১০ মে পর্যন্ত। এ সময়ের মধ্যে জেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের টিকা প্রদান করা হবে।
প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরকারি হাসপাতালের স্থায়ী টিকাদান কেন্দ্র এবং নিজ নিজ এলাকার ইপিআই কেন্দ্রগুলোতে এ টিকা দেওয়া হবে।
এ উপলক্ষে শনিবার ফরিদপুর জেনারেল হাসপাতালে সাংবাদিকদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, এ কর্মসূচির আওতায় জেলায় মোট ২ লাখ ৩৯ হাজার ৭৫৫ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, সরকারি হাসপাতালের স্থায়ী কেন্দ্র, ইপিআই টিকাদান কেন্দ্র এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে জেলায় মোট ২ হাজার ৬৯৩টি কেন্দ্রে টিকাদানের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সভায় সিভিল সার্জন বলেন, বর্তমানে দেশে হাম রোগের প্রাদুর্ভাব বেড়েছে এবং এটি অত্যন্ত সংক্রামক ও প্রাণঘাতী। বিশেষ করে শিশুদের মধ্যে আক্রান্তের হার বেশি এবং প্রতিরোধ ক্ষমতা কম থাকায় মৃত্যুঝুঁকিও বেশি।
তিনি জানান, হাম-রুবেলা টিকার প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ গ্রহণ করা যাবে। এছাড়া, পূর্বে টিকা নেওয়া থাকলেও ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এ ক্যাম্পেইনে পুনরায় টিকা নেওয়ার আহ্বান জানান তিনি। এতে অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত হবে এবং কোনো ক্ষতির আশঙ্কা নেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page