1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ফরিদপুরে আসছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

  • বর্তমান সময়: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

ফরিদপুরে আসছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি আগামীকাল শনিবার নিজ জেলা ফরিদপুর সফরে আসছেন। সফরকালে তিনি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেবেন।
নির্ধারিত সূচি অনুযায়ী, শনিবার বিকাল ৩টায় তিনি নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নে তার নিজ বাসভবনে পৌঁছাবেন। সেখানে নগরকান্দা ও সালথা উপজেলার হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন।
এরপর তিনি লস্করদিয়া ইউনিয়নের বাগুটিয়া জিপিএস থেকে সাভার ব্রিজ সড়কে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়ন ভূমি অফিস ভবনের উদ্বোধন করবেন।
এছাড়াও তিনি পুরাপাড়া ইউনিয়নের দফা উত্তরপাড়া কালী পূজা, মজলিশপুর সার্বজনীন মন্দির প্রাঙ্গনে কালী পূজা এবং তালমা বাজারে গৌরাঙ্গ চন্দ্র দত্তের বিদায়ী আত্মার শান্তি কামনা অনুষ্ঠানে অংশ নেবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page