1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে হাম পরিস্থিতির সর্বশেষ চিত্র প্রকাশ করেছে সিভিল সার্জন কার্যালয়।

  • বর্তমান সময়: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৫০ বার পড়া হয়েছে

ফরিদপুরে হাম পরিস্থিতির সর্বশেষ চিত্র প্রকাশ করেছে সিভিল সার্জন কার্যালয়।

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুর জেলার হাম (মিজেলস) পরিস্থিতি নিয়ে সর্বশেষ আপডেট প্রকাশ করেছে সিভিল সার্জন কার্যালয়। রবিবার সকালে ই-মেইলের মাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে জেলার বিভিন্ন উপজেলা ও হাসপাতালে সন্দেহভাজন রোগীর হালনাগাদ তথ্য তুলে ধরা হয়।
১২ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী, এ সময়ে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে বিভিন্ন উপজেলা ও হাসপাতালে নতুন রোগী শনাক্ত ও ভর্তি হওয়ার তথ্য স্বাস্থ্য বিভাগের নজরদারিতে রয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ এপ্রিল পর্যন্ত ফরিদপুর সদর উপজেলায় সর্বোচ্চ ৫৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এছাড়া বোয়ালমারীতে ১০ জন, আলফাডাঙ্গায় ৩ জন, নগরকান্দায় ২ জন, চরভদ্রাসনে ২ জন, মধুখালীতে ৩ জন, সদরপুরে ৩ জন এবং সালথায় ৫ জন রোগী শনাক্ত হয়েছে। অন্যান্য উপজেলায় নতুন কোনো রোগী শনাক্তের তথ্য পাওয়া যায়নি।
এদিকে ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাম রোগের উপসর্গ নিয়ে একাধিক রোগী চিকিৎসাধীন রয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন সময়ে মোট ১৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। একই সঙ্গে শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page