1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

  • বর্তমান সময়: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :

ফরিদপুর ডিবেট ফোরামের ( এফডিএফ ) আয়োজনে আজ ১৮ মে সন্ধায় ফরিদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্পন্ন হলো আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬।

বৃহত্তর ফরিদপুর কেন্দ্রিক এই আয়োজনে অংশগ্রহণ করেছে রাজবাড়ী সরকারি কলেজ, সরকারি আইনুদ্দীন কলেজ, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, সরকারি রাজেন্দ্র কলেজ,ফরিদপুর সহ আরো বেশ কিছু কলেজ।
বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন টিম রাজবাড়ী সরকারি কলেজ এবং রানার আপ টিম সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর। রাজবাড়ী সরকারি কলেজ থেকে নাহিয়ান ডিবেটার অব দ্যা ফাইনাল হয়।

চির উন্নত মম শির স্লোগানে আয়োজিত Dynamic Host BD এর সহযোপিতায় ওই আয়োজনের সমাপনী এবং পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের পরিদর্শক আব্দুল মালেক তালুকদার, ফরিদপুর মেডিকেল কলেজের প্রভাষক নিশাত চৌধুরী, সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুরের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আশরাফুল আজম শাকিল, ফরিদপুর ডিবেট ফোরামের উপদেষ্টা পান্না বালা, হাসানউজ্জামান সহ বিতর্ক সংশ্লিষ্ট আরো অনেকে।

সমাপনী পর্বের সভাপতিত্ব করেন ফরিদপুর ডিবেট ফোরামের সহ সভাপতি মো. সালাউদ্দিন খান।

ফাইনাল বিতর্কের বিচারকার্য পরিচালনা করেন ফরিদপুর ডিবেট ফোরামের সাধারণ সম্পাদক মো. খায়রুল আলম হিমালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসেম্বলি অব ডিবেটার্স এর সাধারণ সম্পাদক আবিদ হাসান রাফি ।

আয়োজনের সফল করতে সহযোগিতা করে জেলা প্রশাসন ফরিদপুর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page