1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :

ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লাকে বিদায় সংবর্ধনা

  • বর্তমান সময়: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ২৪৫ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লাকে বিদায় সংবর্ধনা

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুর প্রেসক্লাবের আয়োজনে বিদায়ী জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লার সম্মানে এক আন্তরিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে ফরিদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদায়ী জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মিজানুর রহমান, সিনিয়র সদস্য সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. হাসানুজ্জামান।
বক্তারা জেলা প্রশাসক হিসেবে কামরুল হাসান মোল্লার দায়িত্বকালীন সময়ের বিভিন্ন কার্যক্রম ও অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, তার দক্ষতা, সততা ও দূরদর্শী নেতৃত্বে ফরিদপুরের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হয়েছে এবং জেলার উন্নয়নে ইতিবাচক পরিবর্তন এসেছে।
সাংবাদিকদের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথাও বিশেষভাবে তুলে ধরেন বক্তারা। তারা উল্লেখ করেন, উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন ও জনসেবামূলক উদ্যোগ গ্রহণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
প্রধান অতিথির বক্তব্যে কামরুল হাসান মোল্লা বলেন, দায়িত্ব পালনকালে ফরিদপুরের সাংবাদিকদের সহযোগিতা তাকে সবসময় অনুপ্রাণিত করেছে, যার ফলে প্রশাসনিক কাজ পরিচালনা সহজ হয়েছে। তিনি বলেন, “ফরিদপুরে সাংবাদিকতা সঠিক ধারায় এগোচ্ছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকতার মর্যাদা বজায় রাখতে হবে।”
তিনি আরও বলেন, জেলার সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে উন্নয়নমূলক ও ইতিবাচক সংবাদ প্রকাশে গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা তার নতুন কর্মস্থলে সাফল্য কামনা করেন এবং ভবিষ্যতেও একই নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এর আগে, বিদায়ী জেলা প্রশাসক প্রেসক্লাবে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ফরিদপুর প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page