1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২৭০ বার পড়া হয়েছে

ফরিদপুরে প্রথম শিশু-কিশোর নাট্যৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :

“নাটকে শিখি, মানুষ হই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে অনুষ্ঠিত হলো প্রথম শিশু-কিশোর নাট্যৎসব ২০২৬। সরোবর চিল্ড্রেন থিয়েটারের আয়োজনে শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৬টায় শহরের কবি জসীম উদ্দীন হল মঞ্চে উৎসবটির উদ্বোধন করা হয়।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এ নাট্যৎসবে একই দিনে দুটি নাটক মঞ্চস্থ হয়। প্রথমে সরোবর চিল্ড্রেন থিয়েটারের দলীয় প্রধান কাবেরী আক্তারের রচনা ও নির্দেশনায় শিশু-কিশোরদের নাটক “বন্ধু” মঞ্চস্থ হয়। নাটকটিতে অভিনয় করেন সম্পূর্ণ, রাষ্ট্র, অন্তর, রিমা, পড়শী, আঁচল, স্ততি, গৌড়াঙ্গি, সিক্ত, মহিমা, অর্শা ও অথৈ।
এরপর গোপালগঞ্জ থিয়েটারের পরিবেশনায় শেখ আব্দুস সবুরের নাট্যরূপ ও নির্দেশনায় মঞ্চস্থ হয় “চাঁনবানু”।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাবেরী আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার আহ্বায়ক অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম স্ট্যালিন এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট, ফরিদপুরের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাংলা থিয়েটার, ফরিদপুরের সভাপতি আনিসুর রহমান।
উৎসবে শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণ এবং সৃজনশীল উপস্থাপনা দর্শকদের মুগ্ধ করে। আয়োজকরা জানান, ভবিষ্যতে এ ধরনের আয়োজন নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page