1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে প্রতারণা ও মানব পাচারের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে
ফরিদপুরে প্রতারণা ও মানব পাচারের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি
ফরিদপুরে প্রতারণা ও মানব পাচারের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি

ফরিদপুরে প্রতারণা ও মানব পাচারের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি

নিজস্ব প্রতিবেদক :

প্রতারণা ও মানব পাচারের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী পরিবারগুলোর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে একটি চক্র প্রায় ৮০ থেকে ১০০টি পরিবারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে। ভুয়া ভিসা ও জাল কাগজপত্র ব্যবহার করে তারা দীর্ঘদিন ধরে এ প্রতারণা চালিয়ে আসছিল।

ভুক্তভোগীদের দাবি, ওই চক্র বিদেশে পাঠানোর কথা বলে কয়েকজনকে নিয়ে গিয়ে আটকে রাখে এবং মানব পাচারের সঙ্গে জড়িত থাকে। পরবর্তীতে কঠিন পরিস্থিতি মোকাবিলা করে সাতজন দেশে ফিরতে সক্ষম হন।

মানববন্ধন থেকে অভিযুক্ত ইমরান কাজী, শারমিন কাজী, ইলিয়াস কাজী (ছোট তাই) ও তাদের পিতা মিলু কাজীসহ সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে ভুক্তভোগীদের অর্থ ফেরত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়।
বক্তারা বলেন, এ ধরনের অপরাধ প্রতিরোধে সাংবাদিক ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী বিপুল মাতব্বর, ইকরাম শিকদার, ওহাব সিকদারসহ অন্যান্যরা। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page