1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে পানিতে ডুবে তারার মেলা ঈশান মেমোরিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যু

  • বর্তমান সময়: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ২৮৫ বার পড়া হয়েছে

ফরিদপুরে পানিতে ডুবে তারার মেলা ঈশান মেমোরিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রের মৃত্যু

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুর শহরের লক্ষ্মীপুরে কুমার নদে ডুবে সাত বছর বয়সী তাসনিম আলম তাজ নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাজ ফরিদপুর তারার মেলা ঈশান মেমোরিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

সে ফরিদপুর উচ্চ বিদ্যালয় এর পদার্থবিদ্যা বিষয়ের শিক্ষক জাহাঙ্গীর আলম ও রূপা আক্তার দম্পতির ছেলে।তিন ভাই বোনের মধ্যে মেঝ ছিল তাজ। তারা ফরিদপুর পৌরসভার ১৮ নং ওয়ার্ড এর ভাটি লক্ষ্মীপুর এলাকায় বসবাস করেন।

জানাগেছে, বিকেল চারটার দিকে তার প্রতিবেশী সমবয়সী বন্ধুদের সাথে খেলতে গিয়ে বাড়ির অদূরে কুমার নদে পড়ে যায়। সাঁতার না জানায় তাজ পানিতে ডুবে যায়। এসময় অন্য শিশুরা বাড়িতে এসে খবর দিলে স্থানীয়রা নদ থেকে তাজকে উদ্ধার করে। প্রথমে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখান থেকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ফরিদপুর মেডিকেল কলেজে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, তাজ খেলতে গিয়ে পানিতে পরে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করেও বাঁচানো যায়নি। রাত ১০ টায় চুনাঘাটা জামে মসজিদে জানাযা হয়েছে আগামীকাল সকাল ৯ টায় ফরিদপুর হাই স্কুলে দ্বিতীয় জানাযা শেষে কমলাপুর মাটিয়া কবরস্থানে দাফন হবে বলে জানা যায়।

তাজের এক বড় ভাই এক ছোট বোন রয়েছে। তার মর্মান্তিক মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক প্রকাশ করছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page