ফরিদপুরে শোরুম দখলকে কেন্দ্র করে হামলা, আহত নারী
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকায় একটি লেডিস শোরুম দখলকে কেন্দ্র করে এক নারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে শাহরিয়ার আশা নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে পূর্ব খাবাসপুর মোড় সংলগ্ন একটি স্কুলের পাশে অবস্থিত ‘পিং লেডিস শোরুম’-এ এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, সাইদা আফসানা তিথি তার স্বামী সাইফুল ইসলাম হৃদয়কে সঙ্গে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে শাহরিয়ার আশার ওপর হামলা চালান।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলার সময় ধারালো অস্ত্র দিয়ে আশার মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর জখম হন। এতে তার মাথায় একাধিক সেলাই দিতে হয়েছে এবং ঘটনাস্থলেই প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার খবর পেয়ে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ অন্যান্য সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
আহত শাহরিয়ার আশা বীর মুক্তিযোদ্ধা ও ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আমিনুর রহমান ফরিদ মিয়ার কন্যা বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শোরুমটি দখলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
You cannot copy content of this page
Leave a Reply