1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন কর্তৃক ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও উপজেলা কমপ্লেক্স ভবনের উদ্বোধন

  • বর্তমান সময়: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৩৪৪ বার পড়া হয়েছে
সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন কর্তৃক ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও উপজেলা কমপ্লেক্স ভবনের উদ্বোধন
সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন কর্তৃক ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও উপজেলা কমপ্লেক্স ভবনের উদ্বোধন

সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন কর্তৃক ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও উপজেলা কমপ্লেক্স ভবনের উদ্বোধন

মানিক দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন কর্তৃক ৫০সজ্জা বিশিষ্ট হাসপাতাল এবং উপজেলা কমপ্লেক্স ভবনের উদ্বোধন আজ সোমবার বেলা ১১ টায় অনুষ্ঠিত হয়। চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কে ৩১ শয্যা হতে ৫০ শয্যায় উন্নীতকরণ এর শুভ উদ্বোধন এবং উপজেলা কমপ্লেক্সের নতুন ভবন শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। এছাড়া তিনি মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক চরভদ্রাসন উপজেলা মডেল মসজিদের ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভ উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সবশেষে তিনি চরভদ্রাসন উপজেলা পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা ও সমন্বয় মিটিং এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ কাউছার হোসেন, চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা, চরভদ্রাসন সদর ইউনিয়নের চেয়ারম্যান আজাদ খান, গাজীরটেক ইউনিয়ন চেয়ারম্যান ইয়াকুব আলী, চরভদ্রাসন উপজেলা যুবলীগের সভাপতি মুরাদুজ্জামান মুরাদ, সহ অন্যান্য নেতা কর্মীগণ। সভায় বক্তারা বিএনপি ও জামাতের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং সকলকে বিগত উন্নয়নের ধারা বজায় রাখার জন্য
আবারো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page