1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

জেল হত্যা দিবসে নগরকান্দায় জামাল হোসেন মিয়ার নেতৃত্বে  শ্রদ্ধাঞ্জলি নিবেদন

  • বর্তমান সময়: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ৩১১ বার পড়া হয়েছে

আরিফুল ইসলামঃ

ফরিদপুরের নগরকান্দায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় জেল হত্যা দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার (০৩ নভেম্বর) সকাল ১০ টায় নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক ও ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

পরে দলীয় কার্যালয় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন মিয়া, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোস্তাক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হরিপদ দাস, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান, সাবেক ছাত্রলীগের সভাপতি আল আমিন মীর প্রমূখ।

আলোচনা সভা শেষে জতীয় চার নেতা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page