1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

নগরকান্দায় মৌমাছির কামড়ে আহত ১০ জন

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৬০৫ বার পড়া হয়েছে
নগরকান্দায় মৌমাছির কামড়ে আহত ১০ জন
নগরকান্দায় মৌমাছির কামড়ে আহত ১০ জন

নগরকান্দায় মৌমাছির কামড়ে আহত ১০ জন

বেলায়েত হোসেন লিটন,বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় মৌমাছির কামড়ে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। জানাগেছে উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকালে হঠাৎ একটি মৌমাছির চাকের হাজার হাজার মৌমাছি উপস্থিত লোকজনের উপর অতর্কিত কামড়ালে কমপক্ষে ১০ জন আহত হয়। আহতরা নগরকান্দা হাসপাতালসহ বিভিন্ন ডাক্তারের মাধ্যমে চিকিৎসা গ্রহন করেছে। শামসুন্নাহার বেগম, আরিফা খানম, মঈন শেখ, সাবিনা বেগম হাফসা আক্তার , আয়শা আক্তার, লিমন শেখ, মাওলানা মিরাজ , মরিয়ম বেগমসহ ১০ জন আহত হয়।

শামসুন্নাহার ও তার কন্যা আরিফাকে মৌমাছির দল কামড়াতে থাকলে তাদের চিৎকার শুনে এলাকার লোকজন আগুন ও ধোয়া নিয়ে তাদেরকে উদ্ধার করতে গেলে আরো কয়েক জনকে মৌমাছি কামড়িয়ে আহত করে। মৌমাছির কামড়ে আহতরা নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ডাক্তারের চেম্বারে চিকিৎসা গ্রহন করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page