1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরদপুরে ১১ বছরের নাবালক নিবিড় মন্ডলের রহস্যজনক মৃত্যু সড়ক দূর্ঘটনায় নিহত ইব্রাহিম মাস্টারের বাড়িতে খেলাফত আন্দোলনের মহাসচিব সালথায় দোতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপূর্তের প্রধান প্রকৌশলী সালথায় ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছে জামায়াতে ফরিদপুরে স্ত্রী ও শ্বশুর-শ্বাশুরীর প্রতারণায় নিঃস্ব কাঞ্চন মাতুব্বর ইস*ক*ন নিষিদ্ধের আহ্বান তাহাফফুজে দ্বীন পরিষদের সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত: দেশেই উৎপাদন হবে বালাইনাশক সালথার আটঘরে জাকের পার্টির র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের বাড়িতে জামায়াত নেতারা শান্তি ও স্থিতিশীলতার আহবানে সালথায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি

সালথায় ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছে জামায়াতে

  • বর্তমান সময়: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথা-নগরকান্দা আঞ্চলিক সড়কটি বেশ কিছুদিন যাবত বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ হয়েছে। অনেক জায়গা ঘুরেও কোন সমাধান পায়নি দুই উপজেলার মানুষ। বুধবার (২৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ  এই রাস্তাটি মেরামত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এরপরই দুই উপজেলা ও পথচারীদের প্রশংসায় বাসছে জামায়াতে ইসলামী।

জানা যায়, ফরিদপুর জেলার সালথা থেকে নগরকান্দা আঞ্চলিক সড়কটি সালথা অংশে হরিনা এলাকায় বৃষ্টির কারনে বেশ কিছুদিন যাবত ভেঙ্গে দেবে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সালথা উপজেলা সদর বাজার থেকে মাঝারদিয়া হয়ে নগরকান্দা উপজেলা যাতায়াতের ওই পাকা সড়কটি স্থানীয় মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি জনপ্রতিনিধি কিংবা উপজেলা প্রশাসনের কেউই নজরে নেননি। এতে দুই উপজেলা স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক, রোগী ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েন। যাত্রীসহ কোন গাড়ি আসলে যাত্রী নামিয়ে ভাঙ্গা রাস্তা পার হয়ে পরে যাত্রী তুলে যাতায়াত করতে হয়েছে।

এ অবস্থায় স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে সালথা উপজেলা জামায়াতে নেতা ওয়ালিউজ্জামান এর নেতৃত্বে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে রাস্তাটি মেরামতের উদ্যোগ নেন। পরবর্তীতে উপজেলা জামায়াতের শ্রম ও অর্থায়নের মাধ্যমে রাস্তার ভাঙ্গা অংশ মেরামত করে চলাচল উপযোগী করে তোলে। রাস্তাটি মেরামত করতে সকল খরচ বহন করেন ফরিদপুর-২ আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী মাওলানা সোহরাব হোসেন। স্থানীয়ভাবে এ উদ্যোগের প্রশংসা করেছেন এলাকাবাসী। তাদের দাবি, রাজনৈতিক ভেদাভেদ ভুলে এভাবে সামাজিক উদ্যোগ নিলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি উপকৃত হয়।

এ বিষয়ে জামায়াতে ইসলামী সালথা উপজেলা আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ বলেন মাঝারদিয়া ইউনিয়ন জামাত ইসলামের সভাপতি মোঃ ওয়ালিউজ্জামান আমাদেরকে জানালে আমরা রাস্তাটি দেখতে আসি দেখার পরই আমরা সিদ্ধান্ত নিই, জনগণের চলাচলের রাস্তা মেরামত করব। আমাদের এই উদ্যোগ সম্পূর্ণ মানবিক দায়িত্ব থেকে। আমাদের এসকল মানবিক কর্মকান্ড অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page