1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

সালথায় প্রাণের মাঝারদিয়া উন্নয়ন সংস্থা’র আত্মপ্রকাশ

  • বর্তমান সময়: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৩৩৩ বার পড়া হয়েছে

সালথায় প্রাণের মাঝারদিয়া উন্নয়ন সংস্থা’র আত্মপ্রকাশ

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন ‘প্রাণের মাঝারদিয়া উন্নয়ন সংস্থা’ আত্মপ্রকাশ করেছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সংগঠন টি আত্মপ্রকাশ করে। আত্মপ্রকাশের প্রথম দিনেই আলোচনা সভা ও মাঝারদিয়া এলাকার শতাধিক মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে ‘প্রাণের মাঝারদিয়া উন্নয়ন সংস্থা’।

জানা যায়, সমাজের বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম নিয়ে সরকারি, বেসরকারি চাকুরিজীবী, ও অবসরপ্রাপ্ত ব্যাক্তিবর্গ নিয়ে এই সংগঠন জুলাই ২০২৫ সালে প্রথম কার্যক্রম শুরু করে। শিক্ষার মানোন্নয়ন, গ্রামের সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণ, অসহায় ও দরিদ্রদের সহায়তা, গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেচ্ছাসেবী হিসেবে কাজ করা সহ সমাজের বিভিন্ন সেবামূলক কাজ করাই সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য। প্রস্তাবিত উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের কার্যক্রম গতিশীল ও মাঝারদিয়া গ্রাম কে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলাই এই সংগঠনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার। সরকারি নগরকান্দা কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ বাবু মনোরঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান (হামিদ), ফরিদপুর জজ কোর্টের এ.পি.পি. এ্যাড. রেজাউল করিম প্রমুখ। এছাড়াও সংগঠনটিন অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্য মান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান টি পরিচালনা করেন, অবসরপ্রাপ্ত প্রাধান শিক্ষক মো. রবিউল আলম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page