1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :

সালথায় উলামা সম্মেলন অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪১৮ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ গঠন উপলক্ষে ওলামা সম্মলন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সালথা উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) উপজেলার মুরাটিয়া আরাবিয়া শহিদুল উলুম মাদ্রাসার হলরুমে দিনব্যাপী এই ওলামা সম্মেলন  অনুষ্ঠিত হয়।

সম্মেলনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সালথা উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন মুফতি আবু জাফর এবং সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন হাফেজ মোস্তফা কামাল। এছাড়াও সাংগঠনিক সম্পাদক মুফতি কুতুবউদ্দিন, কোষাধ্যক্ষ হাফেজ মাওলানা মারুফ হুসাইন, সদস্য মুফতি ইমরান হুসাইন নির্বাচিত হয়েছেন। নব নির্বাচিত কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠনের জন্য শীর্ষ পর্যায়ের ওলামা মাশায়েখ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

মাদারিপুরের রাজৈর মাদ্রাসার মোহতামিম শাইখুল হাদিস মুফতি রিজাউল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ফরিদপুর জেলার সভাপতি মাওলানা শামসুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর-২ আসনের ইসলামি আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) এর মনোনীত প্রার্থী মাওলানা শাহ মো: জামাল উদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন, শাকপালদিয়া মাদ্রাসার মোহতামিম মওলানা লিয়াকত আলী, মুফতি রেজাউল হক আব্দুল্লাহ, মুফতি জাফর আব্দুল্লাহ, হাফেজ মাওলানা মাহদী হাসান মাসুদ, মাওলানা নিজামুদ্দিন, ফরিদপুর জেলা ইসলামি আন্দোলনের সাধারন সম্পাদক মুফতি ইয়াকুব আলী, সালথা উপজেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক কারী শহিদুল ইসলাম প্রমূখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page