1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

আমার দেশের সম্পাদকের নামে মামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি:

দেশের বহুল প্রচারিত জনপ্রিয় খবরের কাগজ জাতীয় দৈনিক আমার দেশের বিরুদ্ধে মেঘনা গ্রুপের মালিক ফ্যাসিবাদের দোসর মোস্তফা কামাল কর্তৃক মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলার প্রতিবাদে ফরিদপুরে আমার দেশ পাঠক মেলার ‌ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তারা আওয়ামী স্বৈরাচারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান ‌মোস্তফা কামাল কর্তৃক আমার দেশের মজলুম সম্পাদক মাহমুদুর রহমানকে আসামি করে মামলা করায় তীব্র সমালোচনা করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, আমার দেশ জেলা প্রতিনিধি মো. ইব্রাহিম হুসাইন, জেলা যুবদলের সভাপতি ও পাঠক মেলার সভাপতি রাজিব হোসেন, বাংলাভিশন টিভি ও দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি হারুন আনসারী রুদ্র প্রমুখ। এছাড়াও এই কর্মসূচিতে সাংবাদিক, রাজনীতিবিদ, আমার দেশের সকল উপজেলা প্রতিনিধি ও আমার দেশ পাঠক মেলার বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশ নেন।

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী তার বক্তব্য বলেন, মাহমুদুর রহমানের মত মজলুম সাংবাদিক শুধু বাংলাদেশে কেন পৃথিবীতে হাতে গোনা দু চারজন আছে কিনা আমার জানা নাই। অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত  মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহার না করলে আমরা আরও তীব্র আন্দোলন গড়ে তুলবো।

আমার দেশ পাঠক মেলার ফরিদপুর জেলা সভাপতি রাজিব হোসেন তার বক্তব্যে বলেন, আজ আপনার চুরি এবং লুটপাটে বাঁধা পড়েছে বলে আপনি মামলা করছেন। যা করছেন ভারতের উস্কানিতে করছেন। এখনই সাবধান হয়ে যান। তাহলে পরবর্তীতে সারা দেশের মানুষ আরো কঠোর আন্দোলনে যাবে।

এ সময় ফরিদপুরের প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, আইনজীবী ‌ ‌‌সহ সকল শ্রেণী পেশার মানুষ ‌ তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বিগত দিনে মেঘনা গ্রুপের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং মাহমুদুর রহমানের বিরুদ্ধে ‌ অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের ‌দাবি জানান। বক্তারা আরো বলেন,   মাহমুদুর রহমানের মত একজন সম্পাদকের বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে  মেঘনা গ্রুপের চেয়ারম্যান ‌ মোস্তফা কামাল ‌যে মামলা করেছে ‌তা অত্যন্ত ‌ নিন্দনীয়। অবিলম্বে তার বিরুদ্ধে ‌ মিথ্যে মামলা প্রত্যাহার করতে হবে। মেঘনা গ্রুপের সমালোচনা করে বক্তারা বলেন, আওয়ামীলীগ আমলে ‌মেঘনা ‌ গ্রুপেরর চেয়ারম্যান মোস্তফা কামাল এক লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে।

বক্তারা আরো বলেন, একজন সাংবাদিকের সংবাদ  ভুল হলে ‌এবং কোন সংবাদের ‌আপত্তি থাকলে‌ প্রেস কাউন্সিলের মাধ্যমে আবেদন করতে হয় ‌অথচ মেঘনা গ্রুপ ‌সেটা উপেক্ষা করে  আদালতে আমার দেশ পত্রিকার নামে ‌মামলা করেছেন ‌এটা কোনভাবে মেনে নেয়া যায় না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page