1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

নারীলোভী লিওন র ্যাবের জালে আটক

  • বর্তমান সময়: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি:

কখনো  ইন্টার্ন ডাক্তার, কখনো মেডিকেল টেকনোলজিস্ট, কখনো হাসপাতালের কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন সময়ে মেয়েদের সাথে সম্পর্ক গড়ে তুলে তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়া এবং  বিভিন্ন প্রলোভন দিয়ে ধর্ষণ করা তার নেশা এবং পেশা। সুদর্শন ওই যুবক ফেসবুক ওয়ালে নিজের বিভিন্ন রং -ঢং এর ছবি পোস্ট করে আকৃষ্ট করে নারীদের।

সভাব সুলভ ভাবেই  টার্গেট করে ফরিদপুরের কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী কে। পরবর্তীতে সম্পর্ক তৈরি করে ধর্ষণ করে ঐ মেয়েকে এবং ধর্ষণের চিত্র মোবাইল ফোনে ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে পরবর্তীতে একাধিকবার ধর্ষণ করে। উপায়ান্তর না পেয়ে ভুক্তভোগী  ফরিদপুর নারী শিশু আদালতে রিওনের বিরুদ্ধে ধর্ষণ এবং পর্নোগ্রাফি আইনে মামলা করেন। (মামলা নং ২৮ তারিখ ১৫ ডিসেম্বর ২০২৪)।

মামলার খবর জানতে পেরে আত্মগোপনে চলে যায় রিওন। কিন্তু বিধিবাম, শনিবার ( ১লা মার্চ) র‍্যাপিড একশন ব্যাটেলিয়ন র‍্যাব ১০ এর একটি চৌকস দল তাকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করে। রিওন ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর ইউনিয়নের বারখাদা গ্রামের আমজাদ খার ছেলে। মামলার বাদি  বলেন” রিওন আমি ছাড়াও আরো অনেক মেয়ের সর্বনাশ করেছে”। আমি ওর সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আহাদ বলেন, আসামি অত্যন্ত ধূর্ত  প্রকৃতির।  তার জব্দকৃত মোবাইল ঘেঁটে বুঝতে পেরেছি অনেক মেয়ের সঙ্গে তার সম্পর্ক। তার কাছ থেকে জব্ধকৃত আলামত ঢাকা সিআইডি ফরেন্সিক  বিভাগে পাঠানো হবে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page