1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের বাড়িতে জামায়াত নেতারা

  • বর্তমান সময়: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত শিক্ষক এস এম ইব্রাহিম শেখের বাড়ি গিয়ে তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের এমপি প্রার্থী অধ্যপক মাওলানা সোহরাব হোসেন।
আজ সোমবার (২০ অক্টোবর) সকালে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামে নিহতের নিজ বাড়িতে যান তিনি। এ সময় শোক সম্ভ্রান্ত পরিবারের খোজ-খবর নেন এবং নিহতের রুহের মাগফিরাত কামনায় তার কবোর জিয়ারত করেন।

উল্লেখ্য, রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নে ফুকরা ঈদগাহ এলাকায় সালথা-সোনাপুর আঞ্চলিক সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হন শিক্ষক এস এম ইব্রাহিম শেখ (৪৫) । এ ঘটনায় দুই শিক্ষার্থীসহ আরো তিন আহত হয়। তাদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ইব্রাহিম সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের মো. আব্দুর রব শেখের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। ইব্রাহিম উপজেলার যোগাড়দিয়া উচ্চ-বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে নিহত শিক্ষকের এমন মৃত্যুতে স্বজন ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
যোগাড়দিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস জানান, রবিবার সকালে শিক্ষক ইব্রাহিম স্কুলের দুই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে উপজেলা সদরে একটি প্রোগ্রামে যাচ্ছিলেন। পথে সালথা-সোনাপুর সড়কের ফুকরা ঈদগাহ এলাকায় তার মোটরসাইকেলটি পৌছালে স্থানীয় গ্রামের ভেতর থেকে ওঠে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে উভয় মোটরসাইকেলে থাকা ৪ জন আহত হন। পরে সালথা ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষক ইব্রাহিমকে মৃত ঘোষনা করেন৷ অপর মোটরসাইকেল চালক বাসার খালাসী (৩৫) গুরুতর আহত হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত শিক্ষক ইব্রাহিমের সঙ্গে থাকা দুই শিক্ষার্থী আসিবুল ও শাহিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা জামাতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, বল্লভদী ইউনিয়নের জামাতে ইসলামীর সভাপতি মাওলানা মিকাইল হোসাইন, মাঝারদিয়া ইউনিয়ন জামাত ইসলামীর সভাপতি মোঃ ওয়ালিউজ্জামান, জামায়াত নেতা মিয়া লিয়াকত হোসেনসহ স্থানীয় জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page