1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরদপুরে ১১ বছরের নাবালক নিবিড় মন্ডলের রহস্যজনক মৃত্যু সড়ক দূর্ঘটনায় নিহত ইব্রাহিম মাস্টারের বাড়িতে খেলাফত আন্দোলনের মহাসচিব সালথায় দোতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপূর্তের প্রধান প্রকৌশলী সালথায় ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছে জামায়াতে ফরিদপুরে স্ত্রী ও শ্বশুর-শ্বাশুরীর প্রতারণায় নিঃস্ব কাঞ্চন মাতুব্বর ইস*ক*ন নিষিদ্ধের আহ্বান তাহাফফুজে দ্বীন পরিষদের সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত: দেশেই উৎপাদন হবে বালাইনাশক সালথার আটঘরে জাকের পার্টির র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের বাড়িতে জামায়াত নেতারা শান্তি ও স্থিতিশীলতার আহবানে সালথায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি

পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ না থেকে সুনাগরিক হয়ে উঠতে হবে: আবু সাঈদ খান

  • বর্তমান সময়: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

বিশিষ্ট সাংবাদিক, দৈনিক আমাদের সময়-এর সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান বলেছেন, “শুধু পাঠ্যপুস্তকের ভেতর সীমাবদ্ধ না থেকে সুনাগরিক হয়ে গড়ে উঠতে হবে। দেশের প্রতি দায়িত্ববোধ, সততা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যেতে হবে।”

সোমবার সকালে ফরিদপুরের সালথা উপজেলার বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “দেশপ্রেম, মানবিকতা এবং সততার মূল্য বুঝে জীবনযাপন করতে হবে। এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ধারন করে নিজেকে গড়তে হবে, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস শুধু গৌরবময় নয়, বরং এক অমূল্য শিক্ষা, যা আমাদের মাঝে একতা, শক্তি এবং দেশপ্রেমের বোধ জাগ্রত করে।”

বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয় প্রসঙ্গে তিনি বলেন, “এই প্রতিষ্ঠান শুধু শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে না, বরং নতুন প্রজন্মকে সঠিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার কাজ করছে। এ শিক্ষাপ্রতিষ্ঠান আমাদের মুক্তিযুদ্ধে শহীদদের ত্যাগের ইতিহাসকে মনে করিয়ে দেয়, যা শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেমের জাগরণ ঘটাতে বিশেষ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানের শুরুতে কলেজের হলরুমে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তারিকুল ইসলাম সভাপতিত্ব করেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মামুন সরকার।

এছাড়া উপস্থিত ছিলেন বিভাগদী আব্বাসিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আবু নাসির, রাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাস, রামকান্তপুর মিতালী বিদ্যা নিকেতনের সহকারী প্রধান শিক্ষক আবু জাফর, শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের আইসিটি প্রভাষক মেহেদী হাসান, দাতা সদস্য আবু রাহাত খান, সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page