1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :

শান্তি ও স্থিতিশীলতার আহবানে সালথায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি

  • বর্তমান সময়: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৯৮ বার পড়া হয়েছে

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

জাকের পার্টির চেয়ারম্যানের হুকুমে দেশব্যাপী শান্তি ও স্থিতিশীলতা আহবানে ফরিদপুরের সালথায় উপজেলা ও ইউনিয়ন সাংগঠনিক জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ভাওয়াল ইউনিয়ন জাকের পার্টি ও এর অঙ্গ সংগঠন আয়োজনে শনিবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার ভাওয়াল ইউপির  কামদিয়া মাদ্রাসা ময়দানে এই জনসভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি র‍্যালি মাদ্রাসা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়প্রদক্ষীণ করে মাদ্রাসায় শেষ হয়।

ভাওয়াল ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মো. লাল মিয়ার সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টির  সাংগঠনিক বিভাগ ফরিদপুরের সভাপতি মো. শামসুল আলম (সিরাজ মুন্সি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর সাংগঠনিক-২ এর সভাপতি ডা: ফজলুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন, সালথা উপজেলা জাকের পার্টির সভাপতি  সরোয়ার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক  সহিদুল ইসলাম সিকদার, নগরকান্দা উপজেলা জাকের পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান সবুর, ফরিদপুর জেলা জাকের পার্টির যুব উলামা ফ্রন্টের সভাপতি মওলানা ফারুক হোসেন ফারুকি, ছাত্র ফ্রন্ট ফরিরদপুর সাংগঠনিক জেলা-২ এর সভাপতি ডা: মো. নিজামুল হক শিশির। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন উপজেলা ছাত্র ফ্রন্টের যগ্ম সম্পাদক রবিন ইসলাম।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় জাকের পার্টির কোন বিকল্প নাই। দেশের মানুষকে শান্তির ছায়াতলে রাখতে গোলাপ ফুল মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page