1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

বিএনপিই আলেম-ওলামাদের যথাযোগ্য সম্মান দিয়েছে: শামা ওবায়েদ

  • বর্তমান সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশের প্রত্যেক ধর্মের মানুষ নিরাপদে তাদের ধর্মীয় কার্যক্রম পালন করেছে। কিন্তু স্বৈরাচার সরকারের দীর্ঘ ১৭ বছরে এ দেশের মানুষ ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারেনি। আলেম-ওলামাদের উপর জুলুম-নির্যাতন চালানো হয়েছে, তাদের কারাগারে নিক্ষেপ করা হয়েছে, ঘরে ঘুমানোরও সুযোগ দেওয়া হয়নি। একমাত্র বিএনপিই আলেম-ওলামাদের যথাযোগ্য সম্মান দিয়ে এসেছে এবং আগামীতেও দেবে।

শনিবার (৪ অক্টোবর) বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলা ওলামা দল এবং পৌর ওলামা দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। উপজেলা সদরের এমএন একাডেমি মাঠ প্রাঙ্গনে এই কর্মী সম্মেলনের আয়োজন করে  নগরকান্দা উপজেলা ও পৌর জাতীয়তাবাদী ওলামা দল।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সবসময় সকল ধর্মের মানুষকে সমান মর্যাদা ও নিরাপত্তা দিয়ে এসেছে। ইসলাম ধর্মসহ সকল ধর্মের মানুষ মিলে মিশে শান্তিপূর্ণভাবে বসবাস করবে এটাই বিএনপির মূল আদর্শ।  “স্বৈরাচারী সরকারের দমননীতি গোটা দেশকে কারাগারে পরিণত করেছিল। মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, বাকস্বাধীনতা হরণ করা হয়েছিল। বিএনপি জনগণের দল এই দলই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করছে এবং আলেম-ওলামা থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করেছে।”

এসময় তিনি ওলামা সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “আলেম-ওলামারাই জাতির দিকনির্দেশক। তাদের ভূমিকা ছাড়া সমাজ ও রাষ্ট্র অন্ধকার থেকে আলোর পথে যেতে পারে না। বিএনপি সবসময় ওলামা সমাজের পাশে ছিল এবং থাকবে।”

ফরিদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাঃ দেলোয়ার হোসেন জিল্লুর সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিক তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, কেন্দ্রীয় ওলামা দলের দপ্তর সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ,  সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, পুরুরা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নিজামউদ্দিন, সাবেক নগরকান্দা বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম লিয়াকত আলী, ফরিদপুর জেলা ওলামা দলের অন্যতম যুগ্ন আহবায়ক হাফেজ মাওলানা ইমদাদ খান রাসেল, নগরকান্দা উপজেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, পৌর ওলামা দলের সাবেক সভাপতি মাওলানা সাইফুর রহান  প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page