1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

সালথার আটঘরে জাকের পার্টির র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৩২৩ বার পড়া হয়েছে

সালথা (ফরিদপুর) প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সু-সংগঠিত করার লক্ষ্যে দেশব্যাপী কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের সালথায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। জাকের পার্টি আটঘর ইউনিয়ন শাখার আয়োজনে মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।

আটঘর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি হাজী মোঃ ইনসুর মাতুব্বর  সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাকের পার্টির ফরিদপুর সাংগঠনিক জেলা-২ এর সভাপতি ডাঃ ফজলুল হক, সালথা উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু, নগরকান্দা উপজেলা জাকের পার্টির সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান সবুর, উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক সাহিদ আলী সিকদার, জাকের পার্টি যুবওলামা ফ্রন্ট ফরিদপুর সাংগঠনিক বিভাগের সভাপতি মাওলানা ফারুক হোসেন ফারুকী।

আরও উপস্থিত ছিলেন, জাকের পার্টি ওলামা ফ্রন্টের ফরিদপুর সাংগঠনিক বিভাগ এর সহ-সভাপতি মাওলানা মোঃ এনায়েত হোসেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট ফরিদপুর সাংগঠনিক জেলা-২ এর সভাপতি ডা. মোঃ নিজামুল হক শিশির, জাকের পার্টি ছাত্রফ্রন্ট ফরিদপুর সাংগঠনিক জেলা-২ সাধারণ সম্পাদক মোঃ মিলন মাহামুদ, জাকের পার্টি ছাত্রফ্রন্ট ফরিদপুর সাংগঠনিক জেলা-২সাংগঠনিক সম্পাদক ও ছাত্রফ্রন্ট সালথা উপজেলার সভাপতি মোঃ মকিবুল ইসলাম প্রমূখ। এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় জাকের পার্টির কোন বিকল্প নাই। দেশের মানুষকে শান্তির ছায়াতলে রাখতে গোলাপ ফুল মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page