1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

আলফাডাঙ্গায় ফসলি জমিতে পুকুর খনন করায় ইউএনও এর জরিমানা

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৬১ বার পড়া হয়েছে

মোঃ তৈয়াবুর রহমানঃ

ফরিদপুর আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নে কৃষি জমিতে পুকুর খনন ও ভূমির আকার পরিবর্তনের অভিযোগ মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ ভ্যেকু ও ট্রলি ব্যবসায়ী কে জরিমানা করা হয়েছে। সোমবার ২২ এপ্রিল সকাল ৯টায় উপজেলার বিদ্যাধর, ও কুলধর বাইশার ডাঙ্গায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন ইয়াসমিন পুলিশ সদস্য ও উপজেলা ভূমি সহকারীকে সাথে নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় লাইসেন্স ব্যতিত অবৈধ ট্রলি দিয়ে অনুমতি ব্যতীত কৃষি জমিতে মাটিখনন করারা অপরাধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ এর ৭(ক) ও ১৫ ধারায় উপজেলার দাউদ হোসেনের পুত্র শামীম মোল্যা (৩২), মৃত মোবারেক শেখ এর পুত্র রবিউল ইসলাম (৪২) ও পার্শ্ববর্তী উপজেলা বোয়ালমারীর মো: সামাদ শেখের পুত্র মো: জামাল শেখ (৩৫) কে ৫০হাজার করে মোট দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য গত ১৮ই এপ্রিল বিকেলে ফরিদপুর জেলা কালবেলা প্রতিবেদক আলফাডাঙ্গায় ৩ ও ২ ফসলি কৃষি জমিতে অনুমতি ব্যতীত পুকুর খনন করার প্রতিবাদে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে লাইভ ভিডিও দেওয়ার পরেই উপজেলা প্রশাসন এ মোবাইল কোর্ট পরিচালনা করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইয়াসমিন জানান, বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০২৩ এর ৭(ক) ও ১৫ ধারায় তিন জনকে পৃথকভাবে মোট ১ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলাতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page