1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ফরিদপুরে দিনব্যাপি ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

  • বর্তমান সময়: শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১
  • ২৭২ বার পড়া হয়েছে

ফরিদপুরে দিনব্যাপি ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

আজিজুর রহমান দুলালঃ শনিবার ফরিদপুর জেলা প্রশাসকের অফিস প্রাঙ্গণে শুরু হয়েছে দিনব্যাপী ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। ঘন কুয়াশায় ঘেরা সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন ফরিদপুর এর জেলা প্রশাসক অতুল সরকার, এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের প্রফেসর অধ্যক্ষ মোশাররফ আলী, মোঃ মনিরুজ্জামান ও স্থানীয় সরকার মন্ত্রণালয় ফরিদপুর এর উপ পরিচালক মো: মনিরুজ্জামান।

ফরিদপুরে দিনব্যাপি ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

ফরিদপুরে দিনব্যাপি ৪২তম জাতীয় বিজ্ঞান ওপ্রযুক্তি মেলা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সাইফুল কবির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফরিদপুর অঞ্চলের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মেধা বিকাশের এ ইজ্ঞান ও প্রযুক্তি মেলায় ষ্টল বরাদ্দ নিয়েছে আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ, আলফাডাঙ্গা সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় সহ প্রায় ৬০ টি শিক্ষা প্রতিষ্ঠান।

শিক্ষার্থীরা বিজ্ঞান ভিত্তিক আধুনিক প্রযুক্তির নানা উপকরণে ষ্টল সাজিয়ে দর্শকদের আকৃষ্ট করেছে। প্রশ্নপর্বে প্রযুক্তি বিষয়ে দর্শকদের বোঝাতে সক্ষম হচ্ছে শিক্ষার্থীরা। দেশের পরিবেশ ও ভৌগলিক অবস্থান অনুযায়ী তাদের কলা ও কৌসুলীতে ভরপুর করে রেখেছে মেলার ষ্টলগুলিকে। কেউ করেছে কারখানার বর্জ্য পানিকে বিশুদ্ধ করণের প্রযুক্তি তো আরেকজন দেখাচ্ছে নবায়নযোগ্য বৈদ্যুতিক প্রযুক্তির যন্ত্র।

কৃষকের হাড়ভাঙ্গা খাটুনির কথা চিন্তা করে কেউ বানিয়েছে সৌরচালিত ফ্যানযুক্ত হেলমেট। এই আয়োজনের মাধ্যমে অনেক শিক্ষার্থীরা বিজ্ঞান ভিক্তিক তথ্য প্রযুক্তির বিষয়ে আগ্রহী হয়ে উঠবে বলে দর্শকগণ আশাবাদী। আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের পক্ষে তাদের চেতনা নিয়ে কথা বললেন কলেজের প্রভাষক মোঃ শামসুজ্জামান মিনা এবং নরেন্দ্র বিশ্বাস। প্রদর্শনীর ভূমিকায় নেতৃত্বে ছিলেন উক্ত কলেজ পড়ুয়া মৌসুমা ইসলাম, সাদিয়া রহমান তিন্নি ও তামান্না খানম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page