1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

দিনাজপুর বিরলের ৬টি ইউপি নির্বাচনে নৌকা প্রত্যাশী ২৭

  • বর্তমান সময়: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৩৪২ বার পড়া হয়েছে
দিনাজপুর বিরলের ৬টি ইউপি নির্বাচনে নৌকা প্রত্যাশী ২৭
দিনাজপুর বিরলের ৬টি ইউপি নির্বাচনে নৌকা প্রত্যাশী ২৭

দিনাজপুর বিরলের ৬টি ইউপি নির্বাচনে নৌকা প্রত্যাশী ২৭

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ষষ্ঠ ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি ২০২২ইং তারিখে সারাদেশের ২১৯টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে বিরল উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলার ৩নং ধামইর, ৪নং শহরগ্রাম, ৬নং ভান্ডারা, ৮নং ধর্মপুর, ৯নং মঙ্গলপুর ও ১০নং রানীপুকুর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে উপজেলার এই ৬টি ইউনিয়ন থেকে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অর্থ্যাৎ নৌকা প্রতীক চেয়ে আবেদন করেছেন ২৭ জন। ৩নং ধামইর ইউনিয়নের ৫ জন। তারা হলেন সদ্য বিদায়ী চেয়ারম্যান মোসলেম উদ্দিন, মনজুরুল চৌধুরী, মজেন চন্দ্র দেবশর্মা, রাহয়ান রিপন
ও রিয়াজুল ইসলাম। ৪নং শহরগ্রাম ইউনিয়নের ৫ জন। তারা হলেন ওয়াহেদ আলী, রেজয়ানুল হক বাবু, মিজানুর রহমান মোল্লা, আব্দুল খালেক ও মিন্টু।

৬নং ভান্ডারা ইউনিয়নের ৪ জন। তারা হলেন সদ্য বিদায়ী চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মামুন, সুকিল চন্দ্র রায়, লতিফুল আলম (মাষ্টার) ও জামিরুল ইসলাম। ৮নং ধর্মপুর ইউনিয়নের ৪ জন। তারা হলেন সদ্য বিদায়ী চেয়ারম্যান সাবুল চন্দ্র সরকার, আব্দুল মজিদ, রতন চন্দ্র রায় ও আজহার আলী।

৯নং মঙ্গলপুর ইউনিয়নের ০৫ জন। তারা হলেন রাসেদ আলী, সদ্য বিদায়ী চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জিল্লুর রহমান, তাপস দেবনাথ ও আহসানুল হক হাসান। ১০নং রানীপুকুর ইউনিয়নের ৪ জন। তারা হলেন আল্লামা আজাদ ইকবাল লাবু, সদ্য বিদায়ী চেয়ারম্যান ফারুক আজম, মোল্লা ইমামুল হক পলাশ ও আব্দুল মান্নান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page