1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় অজ্ঞাত ব্যক্তিকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৬১ বার পড়া হয়েছে
আলফাডাঙ্গায় অজ্ঞাত ব্যক্তিকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার
আলফাডাঙ্গায় অজ্ঞাত ব্যক্তিকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার

আলফাডাঙ্গায় অজ্ঞাত ব্যক্তিকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার

আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পৌরসভা এলাকায় মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মহিলা কলেজের পাশে বস্তাবন্দি অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করেছে আলফাডাঙ্গা থানা পুলিশ।

মঙ্গলবার (২৩ জানুয়ারী) সকালে স্থানীয় লোকজন ব্রিজের পাশে বস্তাবন্দি অবস্থায় দেখে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ বস্তাবন্দি অবস্থায় লোকটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। নড়াইল জেলার লোহাগড়া থানায় যোগাযোগ করে জানা যায়, গত ১৯ জানুয়ারী থেকে উক্ত ব্যক্তি নিখোঁজ ছিল। লোহাগড়া থানায় উক্ত ব্যক্তির হারানো সম্পর্কে একটি জিডি করা আছে। জিডি অনুযায়ী তার নাম মোঃ নাজিম উদ্দিন (৫৫), পিতা-মৃত শাহেদ আহমেদ,সাং-মশাগূনী,লোহাগড়া, নড়াইল। বর্তমানে উক্ত ব্যক্তিটি সংখামুক্ত তবে এখনো জ্ঞান ফেরেনি।

এ ব্যাপারে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ সেলিম রেজা জানান,লোকটিকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। লোকটির জ্ঞান ফেরেনি,তবে জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page