1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরদপুরে ১১ বছরের নাবালক নিবিড় মন্ডলের রহস্যজনক মৃত্যু সড়ক দূর্ঘটনায় নিহত ইব্রাহিম মাস্টারের বাড়িতে খেলাফত আন্দোলনের মহাসচিব সালথায় দোতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপূর্তের প্রধান প্রকৌশলী সালথায় ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছে জামায়াতে ফরিদপুরে স্ত্রী ও শ্বশুর-শ্বাশুরীর প্রতারণায় নিঃস্ব কাঞ্চন মাতুব্বর ইস*ক*ন নিষিদ্ধের আহ্বান তাহাফফুজে দ্বীন পরিষদের সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত: দেশেই উৎপাদন হবে বালাইনাশক সালথার আটঘরে জাকের পার্টির র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের বাড়িতে জামায়াত নেতারা শান্তি ও স্থিতিশীলতার আহবানে সালথায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি

আলফাডাঙ্গা মডেল মসজিদ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

  • বর্তমান সময়: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২৭৪ বার পড়া হয়েছে
আলফাডাঙ্গা মডেল মসজিদ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
আলফাডাঙ্গা মডেল মসজিদ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

আলফাডাঙ্গা মডেল মসজিদ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

আজিজুর রহমান দুলালঃ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র মহতি উদ্যোগ সারা দেশে ৫৬০ টি মডেল মসজিদ নির্মান এর অংশ হিসেবে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন মডেল মসজিদ পরিদর্শন করা হয়েছে। গত ৭ অক্টোবর শনিবার ইছাপাশা রোড়ে নিলাডাঙ্গায় নির্মাণাধীন মডেল মসজিদের চলমান নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক।

এসময় তিনি বলেন, ইসলাম ধর্ম প্রচার ও প্রসারের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হবে এই মসজিদ। পরিচালনা করবে ইসলামিক ফাউন্ডেশন। বিশ্বে কোনো মুসলিম শাসকের একসঙ্গে ৫৬০টি মসজিদ নির্মাণ এই প্রথম। আমাদের প্রধামন্ত্রী শেখ হাসিনার আছে বলেই এটা সম্ভব হয়েছে। এ প্রকল্পের পুরোটাই সরকারের অর্থে বাস্তবায়ন করা হচ্ছে এবং একই সঙ্গে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে কাজ করবে। সকল মডেল মসজিদে একসঙ্গে ৯০০ জন মুসল্লী নামাজ পড়তে পারবে। নারীদের আলাদা নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে বলে তিনি জানান। তিনি প্রধানমন্ত্রীর এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রজত বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার তুষার সাহা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page