1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরদপুরে ১১ বছরের নাবালক নিবিড় মন্ডলের রহস্যজনক মৃত্যু সড়ক দূর্ঘটনায় নিহত ইব্রাহিম মাস্টারের বাড়িতে খেলাফত আন্দোলনের মহাসচিব সালথায় দোতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপূর্তের প্রধান প্রকৌশলী সালথায় ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছে জামায়াতে ফরিদপুরে স্ত্রী ও শ্বশুর-শ্বাশুরীর প্রতারণায় নিঃস্ব কাঞ্চন মাতুব্বর ইস*ক*ন নিষিদ্ধের আহ্বান তাহাফফুজে দ্বীন পরিষদের সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত: দেশেই উৎপাদন হবে বালাইনাশক সালথার আটঘরে জাকের পার্টির র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের বাড়িতে জামায়াত নেতারা শান্তি ও স্থিতিশীলতার আহবানে সালথায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি

চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ২৯১ বার পড়া হয়েছে
চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠিত
চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা অনুষ্ঠিত

আঃওহাব মোল্যা, চরভদ্রাসন : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মহান বিজয় দিবসের সকাল ১২ টায় সরকারি কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার ।

উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খাইরুল ইসলাম ও চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার।জানা যায়, সংবর্ধনা অনুষ্ঠানের প্রথমে বীর মুক্তিােদ্ধাদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ। পরে ৭১’এর কৃত্তি ও স্মৃতিচারণ করে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা প্রজন্ম মাহফুজুর রহমান মোরাদ, শেখ মোঃ মনিরুজ্জামান মাষ্টার, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বের বুকে আমরা এখন মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নিত হয়েছি। একই সাথে ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত দেশে গড়ার স্বপ্ন দেখছি। সম্প্রতী, ইউক্রেন যুদ্ধের কারনে বিশ্ব অর্থনীতি মন্দাভাব বিরাজ করছে। এরপরও দেশের কোনো মানুষ খাদ্যাভাবে নেই। তাই বিশ্ব অর্থনীতি মন্দাভাব থাকা স্বত্তেও প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে এদেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করে গড়ে তোলার প্রত্যায় ব্যাক্ত করেন বক্তারা”।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page