1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ফরিদপুরে হামযা (রা.)-এর আয়োজনে ইসলামী আলোচনা সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬৭ বার পড়া হয়েছে
ফরিদপুরে হামযা (রা.)-এর আয়োজনে ইসলামী আলোচনা সভা অনুষ্ঠিত
ফরিদপুরে হামযা (রা.)-এর আয়োজনে ইসলামী আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : রাসূল (ছা.)-এর পূর্নাঙ্গ অনুসরণে ছালাত আদায়, কুরআন কারীম এবং দলিল ভিত্তিক বিশুদ্ধ হাদীসের আলোকে ইসলাম প্রচার, প্রসার ও প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে নিয়ে ফরিদপুরের রঘুনন্দনপুর, কোমরপুরে প্রতিষ্ঠিত মসজিদে হামযা (রা.)-এর আয়োজনে আজ শুক্রবার এক ইসলামী আলোচনা অনুষ্ঠিত হয়। মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত এসভায় অতিথি হিসাবে ছিলেন উত্তরা, ঢাকার দারুন নূর মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আব্দুর রহমান বিন আতাউল্লাহ। আলোচনা শেষে বিশেষ আয়োজন প্রশ্নোত্তর পর্বে শুক্রবার জুমু‘আর ছালাত আদায় করতে আসা মুসল্লিগণ ছালাত শেষে কুরআন ও সহীহ হাদীসের আলোকে ইসলাম ও সমকালীন বিবিধ বিষয় সম্পর্কে অবগত হন।

আব্দুর রহমান বিন আতাউল্লাহ বলেন, আমাদের ইসলামকে বুঝতে ও আমল করতে রাসূল (ছা.)-কে প্রতিটি ক্ষেত্রে পূর্নাঙ্গ অনুসরণ করতে হবে। যা পবিত্র কুরআন কুরীম ও সহীহ হাদীসে বর্ণিত হয়েছে। মহান আল্লাহ তা‘আলা বলেন, রাসূল তোমাদেরকে যা দেয়, তা তোমরা গ্রহণ কর এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে বিরত থাক এবং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর, নিশ্বয় আল্লাহ শাস্তি দানে কঠোর (সূরা আল-হাশর, আয়াত ০৭)। হাদীসে এসেছে, যে কেউ এমন আমল করবে যা করতে আমরা নির্দেশ দেই নি, তা প্রত্যাখ্যাত (সহীহ মুসলিম, হাদীস নং. : ১৭১৮)। সুতরাং আজ আমরা যারা হাদীসকে বাদ দিয়ে শুধু কুরআন বা বিবিধ ধারায় বিভক্ত তারা আল্লাহর দেখানো সঠিক পথে নেই।

আলোচনা শেষে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ মঈনুল শহীদ বলেন, মসজিদটি পহেলা এপ্রিল ২০২২ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত এবং প্রথম জুমু‘আর খুতবা প্রদান করেন শায়েখ মুকাররম বিন মুহসিন। প্রতিষ্ঠা পরবর্তী পবিত্র রমজানে মসজিদের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে খাদ্য ও ঈদ উপলক্ষ্যে নতুন পোশাক বিতরণ করা হয়।। তিনি বলেন, প্রতি দুই মাসের দ্বিতীয় মাসের অনির্ধারিত শুক্রবার একজন বিশিষ্ট ইসলামী আলোচক মসজিদটিতে জুমু‘আর খুতবা প্রদান করবেন মর্মে সিদ্ধান্তের আলোকে আজকের এ আয়োজন যা সকলের সহযোগীতায় অব্যাহত থাকবে মর্মে তিনি জানান। পাশাপাশি কুরআন ও সহীহ হাদীস ভিত্তিক গ্রন্থসমূহ বিনামূল্যে নিয়মিত বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং মসজিদটিতে একটি পূর্নাঙ্গ পাঠাগার ও একটি মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। বিনামূল্যের বই বিতরণসহ মসজিদটির উন্নয়ন কাজে এগিয়ে আসতে তিনি সকলের প্রতি আহবান জানান। মসজিদটির সহযোগীতায় বিকাশ নম্বর ০১৮৫৭৫০৩৯৩৯।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page