1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত।

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত।

নিজস্ব প্রতিবেদক :

আজ বৃহস্পতিবার ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে শিবরামপুর আর ডি একাডেমি প্রাঙ্গনে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে এক বিশেষ সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নজরুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর।

আমাদের সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ার পথে মাদক, ইভটিজিং এবং বাল্যবিবাহ- এই তিনটি সমস্যা বর্তমানে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। একটি সুস্থ প্রজন্ম গঠনে এই সামাজিক ব্যাধিগুলোর বিরোদ্ধে সচেতনতা অত্যন্ত জরুরি। এই তিনটি সমস্যার সমাধান কেবল আইনি ব্যবস্থার মাধ্যমে সম্ভব নয়, এর জন্য প্রয়োজন আমাদের সামাজিক ঐক্য। পুলিশ প্রশাসন আপনাদের সুরক্ষায় সর্বদা নিয়োজিত থাকলেও, প্রতিটি ঘর থেকে যদি প্রতিরোধের আওয়াজ ওঠে, তবেই এই অপরাধগুলো নির্মূল করা সম্ভব হবে।

উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, “ আজকের এই সমাবেশ কেবল একটি আনুষ্ঠানিক সভা নয়, এটি একটি সামাজিক আন্দোলনের সূচনা। আজ আমরা এখানে সমাবেত হয়েছি তিনটি সামাজিক অভিশাপের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সংকল্প নিয়ে- মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ। এসময় পুলিশ সুপার মহোদয় আশ্বস্থ করে আরো বলেন, “ আমরা মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহন করেছি। আপনাদের নিরাপত্তা এবং একটি সুস্থ সমাজ নিশ্চিত করতে ফরিদপুর জেলা পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে, নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। তবে পুলিশ একা যথেষ্ঠ নয়, সমাজ ও পরিবারের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই যুদ্ধ জয় করা সম্ভব নয়। মনে রাখবেন, কৌতহল থেকেই মাদকের শুরু হয়, যা শেষ পর্যন্ত মৃত্যুতে গিয়ে ঠেকে।”

পরিষেশে পুলিশ সুপার মহোদয় আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা আমাদের সন্তানদের নৈতিক শিক্ষায় গড়ে তুলি এবং একটি নিরাপদ ও শান্তিময় সমাজ নিশ্চিত করি। আপনার সচেতন পদক্ষেপই পারে একটি উজ্জ্বল ও সমৃদ্ধ আগামীর নিশ্চয়তা দিতে।”

এসময় ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ শিবরামপুর আর ডি একাডেমির সম্মানিত শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিবাবকবৃন্দ এবং বিশেষ করে আগামীর বাংলাদেশের কর্ণধার প্রিয় শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page