1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

পাট ও ধান চাষীদের নিরবিচ্ছিন্ন ডিজেল এবং বিদ্যুৎ দেওয়া হবে – পানিসম্পদ প্রতিমন্ত্রী

  • বর্তমান সময়: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে
পাট ও ধান চাষীদের নিরবিচ্ছিন্ন ডিজেল এবং বিদ্যুৎ দেওয়া হবে - পানিসম্পদ প্রতিমন্ত্রী
পাট ও ধান চাষীদের নিরবিচ্ছিন্ন ডিজেল এবং বিদ্যুৎ দেওয়া হবে - পানিসম্পদ প্রতিমন্ত্রী

পাট ও ধান চাষীদের নিরবিচ্ছিন্ন ডিজেল এবং বিদ্যুৎ দেওয়া হবে – পানিসম্পদ প্রতিমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি :

চলতি মৌসুমে কৃষকের পাট, ধান, ভুট্টা চাষাবাদের কথা মাথায় রেখেই সরকার তাদের নিরবিচ্ছিন্ন ডিজেল এবং বিদ্যুৎ দেওয়ার লক্ষ্যেই কাজ করছে।
আমাদের চাষীরা যাতে নিরবিচ্ছিন্ন ডিজেল ও বিদু্ৎ পায় সে ব্যাপারে সরকার তৎপর আছে। শুক্রবার দুপুরে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড রেস্ট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

তিনি আরো বলেন, এ বৈশ্বিক অবস্থা, তার উপর যুদ্ধ চলছে এখন পৃথিবীর সব দেশেই সংকট চলছে। সব দেশে তেলের দর বৃদ্ধি পেয়েছে। এখন পর্যন্ত আমাদের-সরকার তেলের দাম বৃদ্ধি করেনি। সরকার তেল সরবরাহের চেষ্টা করে যাচ্ছে, তবে সকলকে মনে রাখতে হবে সময়টা গরম, এর মধ্যেই অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন কৌশলে সংকট সৃষ্টি করতে চার। এ বিষয়ে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। আমি স্থানীয় প্রশাসনকে বলবো জ্বালালী তেলের বিষয়টি নিয়মিত কঠোর ভাবে মনিটরিং করতে হবে।

পানিসম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, ফরিদপুরের ভাঙ্গন রোধে আমরা আগামীতে শক্ত কাজ করবো, যাতে নদী ভাঙনে মানুষের সম্পদ নষ্ট না হয়, সেই কাজ করবো আমরা। তিনি সরকারের সকল কর্মকান্ডে দুর্নীতিতে জিরো টলারেন্স করার কথা উল্লেখ করেন।

এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-৩ আসনের এমপি নায়াব ইউসুফ আহমেদ, পাউবোর প্রধান প্রকৌশলী শাজাহান সিরাজ,তত্বাবধায়ক প্রকৌশলি সুলতান মাহমুদ, ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, এসপি নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী রাকিব হাসান প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page