1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ফরিদপুরের ভাঙ্গায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

  • বর্তমান সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় রাস্তা পারাপারের সময় অটোরিকশার চাপায় তাজিম শেখ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাজিম উপজেলার ঘারুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গঙ্গাধরদী গ্রামের বাসিন্দা কাঠমিস্ত্রি মামুন শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনে গঙ্গাধরদী-বাবলাতলা গ্রামীণ সড়ক পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘারুয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শফিকুল ইসলাম জানান, শিশুটি রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার নিচে পড়ে গুরুতর আহত হয়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক অনিক ভৌমিক বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page